বিধ্বংসী রূপে ফিরেই ইতিহাস গড়লেন সাকিব আল হাসান
ঢাকা প্রতিনিধি : মহামারী করোনার কারণে থেমে থাকার প্রায় এক বছর পর মাঠে ফিরল টাইগাররা। বুধবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দেশের মাটিতেও লম্বা বিরতির পর এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এদিকে এ ম্যাচ দিয়েই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ফিরেই চড়াও হলেন ক্যারিবীয়দের ওপর। তুলে নিলেন চারটি উইকেট। তিনি মাঠে নামলেই যেনো শুরু হয় নতুন রেকর্ড গড়ার পালা, স্পর্শ করেন নতুন মাইলফলক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। বুধবার (২০ জানুয়ারি) দেশের মাটিতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছেন সাকিব। এ ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে দেশের মাটিতে ১৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে এই রেকর্ড গড়েন টাইগার অলরাউন্ডার। ম্যাচে শেষ পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম ম্যাচ খেলতে নামা সাকিব। বর্তমানে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুসকে টপকে নির্দিষ্ট এক ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। আর এই তালিকায় সবার ওপরে আছেন ওয়াকারের সতীর্থ ওয়াসিম আকরাম।
শরজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১২২ উইকেট নিয়েছিলেন তিনি। একই ভেন্যুতে ওয়াকার নিয়েছিলেন ১১৪ টি উইকেট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমানে সাকিবের উইকেট সংখ্যা ১১৭টি। সাকিবের বিধ্বংসী রূপে ফেলা ম্যাচে ১২২ রানে থেমে গেলো ওয়েস্ট ইন্ডিজ। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৫০ ওভারে ১০ উইকেট ১২৩ রান।

Post a Comment